Overview
সম্মানিত ক্রেতাসাধারণকে নিমোক্ত শপিং, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন পলিসি সংক্রান্ত টার্মস এন্ড কন্ডিশন্স গুলো খেয়াল রাখতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আমাদের সব প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া চ্যানেলস ( ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক) ও ওয়েবসাইট (rubymart.shop) এ পাওয়া যাচ্ছে।
অনলাইনে প্রদর্শিত ছবি ক্যামেরা, লাইটিং কিংবা ডিভাইসের স্ক্রিন রেজুলেশনের তারতম্যের কারণে বাস্তব কালারের সাথে সামান্য পার্থক্য থাকতে পারে।
প্রোডাক্ট অর্ডারে ক্যাশ অন ডেলিভারি এবং MFS কিংবা ব্যাংক পেমেন্ট গ্রহণযোগ্য।
প্রোডাক্ট ডেলিভারি টাইম অর্ডারের সময় হতে ৩-৭ দিন। আমরা পাঠাও/স্টেডফাস্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি।
ডাক বিভাগের পোস্টাল ডেলিভারিতে সল্প ডেলিভারি চার্জে পণ্য হাতে পেতে পারেন, তবে সেটি নিকটস্থ পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং পেমেন্ট এডভান্স করতে হবে।
কাস্টম সাইজ অর্ডারে ডেলিভারি টাইম জানিয়ে দেয়া হবে।
কাস্টম ডিজাইন/সাইজে প্রোডাক্ট রিটার্ন হবে না।
এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে, প্রোডাক্ট রিটার্নে রিটার্ন চার্জ প্রযোজ্য। (সেম ডে ডেলিভারি)
অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, প্রোডাক্টের ছবি, সাইজ ও পরিমাণ (সোশ্যাল মিডিয়া অর্ডারের ক্ষেত্রে) দিতে হবে।
ডেলিভারিম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দেয়া যাবে। এরপরে প্রোডাক্ট রিটার্নের আওতায় পড়বে না।
ঢাকার বাইরে ডেলিভারিতে অগ্রিম চার্জ প্রযোজ্য হতে পারে।